Apan Desh | আপন দেশ

বাঘের সঙ্গে লড়াই, বেঁচে ফিরলেন জেলে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২০, ১০ আগস্ট ২০২৪

বাঘের সঙ্গে লড়াই, বেঁচে ফিরলেন জেলে

সুন্দরবনে বাঘের সঙ্গে লড়াই করে বাড়ি ফিরলেন মো. রেজাউল পাইক (৪৮) নামে এক জেলে। শনিবার (১০ আগস্ট) দুপুরে সুন্দরবনের ছবেদ আলির খাল-সংলগ্ন এলাকায় বাঘের আক্রমণের শিকার হন তিনি। রেজাউল পাইক শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পাশ্বেখালি গ্রামের মৃত্যু সুরত পাইকের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রেজাউল একজন শ্রবন প্রতিবন্ধী। শনিবার বেলা ১২ টার দিকে সুন্দরবনের ছবেদ আলীর খাল নামক স্থানে জ্বালানি কাঠ আনতে যায়। বাঘ আক্রমণ করলে নিজেই বাঘের সঙ্গে লড়াই শুরু করে। একপর্যায়ে তার কাছে থাকা দা দিয়ে বাঘের মুখে কোপ দিলে বাঘ ছেড়ে দেয়। পরে দ্রুত বাড়িতে চলে আসে। আহত রেজাউল নিজ বাড়িতেই চিকিৎসারত আছেন।

বনবিভাগের কৈখালী ষ্টেশন কর্মকর্তা সলজ কুমার দ্বীপ বাঘের আক্রমনে আহত হওয়ার বিষয়টা নিশ্চিত করেন।

আপন দেশ/কেএইচ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch