Apan Desh | আপন দেশ

বস্তিতে আগুন

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। বুধবার (০৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

০৭:২৮ পিএম, ৯ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

কড়াইল বস্তি জ্বলছেই

কড়াইল বস্তি জ্বলছেই

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন জ্নিবলছেই। মূলত, পানি সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার ফাইটারদের। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, আগুনের খবর পেয়ে প্রথম ধাপে ৭টি ইউনিট পাঠানো হয়। কিন্তু সড়কে যানজটের কারণে ইউনিটগুলো সময় মতো পৌঁছাতে পারেনি। সন্ধ্যা ৬টা ৬ মিনিটে সেখানে পৌঁছায়। দ্বিতীয় ধাপে পাঠানো হয় আরও ৪টি ইউনিট। এগুলো পৌঁছায় ৬টা ২৫ মিনিটে। তৃতীয় ধাপে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। এরপর আরও ৫টি ইউনিট পাঠানো হয়।

১০:১৮ পিএম, ২৫ নভেম্বর ২০২৫ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement