Apan Desh | আপন দেশ

শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন সাবিলা নূর

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৩, ২৭ মার্চ ২০২৫

শাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন সাবিলা নূর

বাংলাদেশের পাশাপাশি ভারতীয় বাংলা চলচ্চিত্রেও তুমুল জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করার জন্য মুখিয়ে থাকেন অভিনেত্রীরা। এবার সে তালিকায় নাম তুলছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। শাকিবের পরবর্তী সিনেমার নায়িকা হতে যাচ্ছেন তিনি।

আগামী ঈদুল আজহায় ‍‘তাণ্ডব’ নিয়ে আসছেন রায়হান রাফী। ইতোমধ্যে সে সিনেমার শুটিং শুরু করেছেন শাকিব খান। আগামী ২৮ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই-এসভিএফ বাংলাদেশ। 

সিনেমাটির শুটিং শুরু হলেও এতে শাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশ্যে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা। তবে খোঁজ নিয়ে জানা গেছে , ‘তাণ্ডবে’ শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। 

সবকিছু ঠিক থাকলে শাকিব খানের বিপরীতে এটি হচ্ছে যাচ্ছে সাবিলার প্রথম সিনেমা। সেটাও মূখ্য চরিত্রে। যদিও এ বিষয়ে এখনও পর্যন্ত অভিনেত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য মেলেনি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ