Apan Desh | আপন দেশ

ঢালিউডের বাদশার ঘরে রাজের হানা! 

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৫, ৪ জুন ২০২৪

ঢালিউডের বাদশার ঘরে রাজের হানা! 

ঢালিউড কিং শাকিব খানের ঘরে হানা দিয়েছেন রাজ! তাও আবার ব্যাক টু ব্যাক দু’বার। শাকিব খানের ধারাবাহিক রাজত্বে, উদীয়মান রাজের এমন হানা সত্যিই বিস্ময়কর।  

রাজ অনেকটা নীরবে হানা দিয়েছেন শাকিবের জন্য নির্মাণাধীন পর পর দুটি ছবিতে। খানের রাজত্ব ম্লান হলে যে খবরগুলো হতো এভাবে, ‘বাদ পড়লেন শাকিব, যুক্ত হলেন রাজ’! ভার্সেটাইল মিডিয়ার ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সফলতা সেই শিরোনাম থেকে বাঁচিয়েছে ঢালিউড রাজাকে।

এবার মূল প্রসঙ্গ, খানের সর্বশেষ সর্বোচ্চ সফল প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। প্রযোজক শাকিব খানের বন্ধু আরশাদ আদনান। তারই জন্মদিনে (৩ জুন) ঘটা করে প্রযোজক সাফ জানিয়ে দিলেন শাকিব খান নয়, ইধিকা পালকে নিয়ে তিনি ফের মাঠে নামছেন। নির্মাণ করতে যাচ্ছেন ‘সাহেব’। যার নায়ক শাকিব খানের কথা এতদিন শোনা গেলেও চূড়ান্ত ঘোষণায় হাজির হলেন শরিফুল রাজ। যেমনটা কল্পনাও করেনি ঢালিউডের কেউ। এটি নির্মাণ করতে যাচ্ছেন সাইফ চন্দন। তাতে পরামর্শক হিসেবে থাকছেন ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ নির্মাতা হিমেল আশরাফ!

আদনানের ভাষায়, পুরো ‘প্রিয়তমা’ টিমই থাকছে এ ছবির সঙ্গে। নতুন যুক্ত হলো নির্মাতা সাইফ চন্দন আর নায়ক শরিফুল রাজ। থাকছেন না শাকিব খান। ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের রোজার ঈদে।  

প্রযোজকের এমন বিস্ময়কর সিদ্ধান্ত ও ঘোষণার রেশ ধরে এটুকু নিশ্চিত, ‘প্রিয়তমা’র সুবাদে শাকিব খানের সঙ্গে তৈরি বন্ধুত্ব অনেকটাই ফিকে হয়ে গেছে ‘রাজকুমার’ পরবর্তী ‘তুফান’-এ। 

তবে আশার আলো ঠিকই জ্বালিয়ে রাখলেন কৌশলী প্রযোজক আরশাদ আদনান। এক প্রশ্নের জবাবে বললেন, ‘শাকিবকে নিয়ে নতুন প্ল্যান করছি। ইনফ্যাক্ট গল্পের কাজ চলছে। শেষ হলে আমরা সেটাও ঘোষণা দেবো।’

যদিও আভাস বলছে, ‘তুফান’ ব্যস্ততায় শাকিব খানের সঙ্গে দূরত্ব বেড়েছে আরশাদ আদনানের। সেই দূরত্ব এবার ঘুচিয়ে দিলেন শরিফুল রাজ।  

খানের ডেরায় রাজের হানা এটাই প্রথম নয়। গত বছরই হাসিবুর রেজা কল্লোলের ‘কবি’ সিনেমায় অতর্কিত ঢুকে পড়েছেন ঠাণ্ডা মাথার রাজ। অথচ এই ছবিটি করার বিষয়ে সবই চূড়ান্ত ছিল শাকিব খানের। কারণ তার আগে কল্লোল-শাকিবের অমর বন্ধুত্ব গড়ে উঠেছিল ‘সত্তা’ ছবির সুবাদে। যদিও ‘কবি’তে এসে রাজের সুবাদে মুখ থুবড়ে পড়ে সেই বন্ধুত্ব! যেমনটা ঘটলো সর্বশেষ ‘সাহেব’ ছবির বেলায়।

এখানে আরেকটি কাকতাল, ‘কবি’ ও ‘সাহেব’ দুটো ছবিতেই রাজ নায়িকা হিসেবে পাচ্ছেন শাকিব খানের সুপারহিট নায়িকা কলকাতার ইধিকা পালকে!

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ