Apan Desh | আপন দেশ

থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি : শাকিব খান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ২১:৪৬, ২০ ডিসেম্বর ২০২৫

থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি : শাকিব খান

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান মানেই পর্দায় নতুন কোনো চমক। গত কয়েক বছর ধরে প্রতিটি সিনেমাতেই ভিন্ন লুক আর অভিনব স্টাইলে দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। ক্যারিয়ারের দুই দশক পেরিয়েও একজন মানুষ কীভাবে বারবার নিজেকে এভাবে বদলে ফেলেন, সে প্রশ্ন ভক্ত-অনুরাগীদের মনে দীর্ঘদিনের। অবশেষে সে কৌতূহলের অবসান ঘটালেন মেগাস্টার নিজেই।

সম্প্রতি নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি নতুন ছবি প্রকাশ করেন শাকিব খান। সেখানে চিরচেনা স্টাইলিশ লুকে ধরা দেন তিনি। সে ছবির কমেন্ট বক্সে এক ভক্ত তাকে মেনশন করে প্রশ্ন ছুড়ে দেন কীভাবে একজন মানুষ এত দ্রুত নিজেকে প্রতিনিয়ত পরিবর্তন করতে পারেন? 

আরও পড়ুন<<>>দুঃসময় কাটছে না শিল্পা শেঠির

ভক্তের সে কৌতূহল এড়িয়ে যাননি শাকিব। মন্তব্য ঘরে নিজের জীবনের পরিবর্তনের দর্শনটি অত্যন্ত সাবলীলভাবে তুলে ধরেন তিনি। উত্তরে শাকিব খান লেখেন, সময়, অভিজ্ঞতা আর শেখার ইচ্ছা থাকলে যে কেউ নিজেকে বদলে ফেলতে পারে। যারা এগোনো বন্ধ করে, তারা পিছিয়ে পড়ে।

নিজের নিরন্তর পথচলার কথা উল্লেখ করে এ সুপারস্টার আরও লেখেন, আমি থেমে থাকি না, নিরন্তর চেষ্টা করি, বদলাই, আর বিশ্বাস করি প্রতিটি দিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার একটি সুবর্ণ সুযোগ।

ভক্তরা তার এ মন্তব্যকে ইতিবাচকভাবে দেখছেন। অনেকেই বলছেন, নিজেকে ছাড়িয়ে যাওয়ার এ মানসিকতাই তাকে সাফল্যের শীর্ষে টিকিয়ে রেখেছে। বর্তমানে শাকিব খান ব্যস্ত আছেন তার আসন্ন প্রজেক্টগুলোর কাজ নিয়ে, যেখানে আবারও তাকে নতুন কোনো অবতারে দেখার অপেক্ষায় রয়েছে সিনেমাপ্রেমীরা।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ