Apan Desh | আপন দেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৩৮, ১০ নভেম্বর ২০২৬

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

ছবি: আপন দেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে গেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ও ডাচেস অব এডিনবরা সোফি হেলেন রিস-জোন্স।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তিনি কক্সবাজার থেকে ক্যাম্পের উদ্দেশে রওনা হন।

সফরকালে বিভিন্ন শরণার্থী শিবিরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর পরিচালিত মানবিক সহায়তা কার্যক্রম ঘুরে দেখবেন সোফি। 

বিশেষ করে নারী ও শিশুদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত করা, সহিংসতা প্রতিরোধ এবং নেতৃত্ব বিকাশে নেওয়া বিভিন্ন প্রকল্পের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেবেন তিনি।

যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের অনুরোধে এ সফরের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন <> ফতুল্লার মাদ্রাসায় ভয়াবহ আগুন: বার্ন ইনস্টিটিউটে ৬৩, আশঙ্কাজনক ৪ জন 

সফরে আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করবেন ডাচেস অব এডিনবরা।

এর আগে ২০১৭ সালেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা কার্যক্রমের প্রতি সমর্থন জানাতে বাংলাদেশ সফর করেছিলেন সোফি। 

তার এবারের সফরকে কেন্দ্র করে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়