Apan Desh | আপন দেশ

‘রোহিঙ্গা সংকট এখন মানবিক সমস্যা নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৪, ৬ সেপ্টেম্বর ২০২৬

‘রোহিঙ্গা সংকট এখন মানবিক সমস্যা নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি’

ছবি : আপন দেশ

রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি হয়ে উঠছে। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার অবস্থান বাংলাদেশের ওপর যেমন বড় চাপ তৈরি করছে। তেমনি এর ফলে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে।

রোববার (০৬ সেপ্টেম্বর) সকালে ‘রোহিঙ্গা সংকট নিয়ে উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, রোহিঙ্গা সংকটের ৯ বছরের বেশি সময় হতে চলেছে। এখন শুধু সংকট ব্যবস্থাপনার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। রাখাইনে নিরাপদ পরিবেশ নিশ্চিত করে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে হবে এ জন্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে কৌশল নির্ধারণ করা জরুরি।

আরও পড়ুন: ডিএমপির বিভিন্ন এলাকায় অভিযান, গ্রেফতার ৫১৭

তিনি বলেন, বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সমর্থন প্রয়োজন। বিশ্বের বিভিন্ন প্রান্তের চলমান সংঘাতের কারণে রোহিঙ্গা সংকট যেন আড়ালে পড়ে না যায়। জাতিসংঘসহ প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এ বিষয়ে নজর রাখতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করতে হবে। প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরো জোরালোভাবে তুলে ধরতে হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়