Apan Desh | আপন দেশ

রসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২:২৯, ২৩ ফেব্রুয়ারি ২০২৫

রসিকের সাবেক কাউন্সিলর গ্রেফতার

গ্রেফতার হারুন অর রশীদ ওরফে কানা হারুন

অপারেশন ডেভি হান্টে রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মাহিগঞ্জের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানার এসআই সুলতান মিয়া জানান, রোববার দুপুর আড়াইটার দিকে যৌথবাহিনী হারুন অর রশীদ ওরফে কানা হারুনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এ সময় তার কাছে থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 
 
গ্রেফতার হারুন অর রশীদ ওরফে কানা হারুন রংপুর মহানগর যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং সাবেক ছাত্রলীগ নেতা ছিলেন। এছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদেও ছিলেন।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের