Apan Desh | আপন দেশ

আবু সাঈদ হত্যা মামলায় ২১ পুলিশ গ্রেফতার: আইজিপি

রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৩, ২৬ অক্টোবর ২০২৪

আপডেট: ১৭:০৪, ২৬ অক্টোবর ২০২৪

আবু সাঈদ হত্যা মামলায় ২১ পুলিশ গ্রেফতার: আইজিপি

রংপুরে আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত ২১ পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুরে সাংবাদিকদের এ তথ্য জানা তিনি। এর আগে আবু সাঈদের কবর জিয়ারত করেন আইজিপি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হন শিক্ষার্থী আবু সাঈদ। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ১২তম ব্যাচের শিক্ষার্থী

বেলা ১১টার দিকে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ার বাবনপুর গ্রামে যান আইজিপি। পরে আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমসহ রংপুর জেলা ও মহানগর পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়