Apan Desh | আপন দেশ

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৬

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫৫, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ১৪:২৫, ২৩ জুলাই ২০২৫

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ, নিহত ৬

নাটোরের বড়াইগ্রামের আইড়মারী এলাকার তরমুজ পাম্পের সামনে  ট্রাক ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছে অন্তত দুইজন।

বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আইড়মারী এলাকার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কেবল মাইক্রোবাসের চালকের পরিচয় জানা গেছে। তার নাম রুবেল হোসেন (৩২)। তার বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়।

আরওপড়ুন<<>>কোস্টগার্ডের ওপর হামলা, ৩৩ জেলে আটক

হতাহতরা সবাই দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির যাত্রী ছিলেন বলে জানিয়েছেন বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।

বনপাড়া হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মেহেরপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক রুবেল হোসেনসহ পাঁচজন নিহত হন। আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে আরও একজন মারা যান। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারোয়ার ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর মহাসড়কে তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে ট্রেনের ধাক্কায় স্কুলশিক্ষার্থীসহ ৪ জন নিহত বন্যাদুর্গত ৩ উপজেলায় যাবেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকারের কোনো নির্দেশনা আসেনি: ইসি পরীক্ষা নয়, ফলাফলের ভিত্তিতেই একাদশ শ্রেণিতে ভর্তি ৫ আগস্ট ঘিরে আ.লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুরের পদত্যাগ গাজীপুরে ভূমি অফিসের সব কর্মকর্তাকে বরখাস্ত আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান দেশটা সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী ঈশ্বরদীতে চোর সন্দেহে গণপিটুনি, নিহত ১ খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু আন্তর্জাতিক বাজারে বাড়ল স্বর্ণের দাম সুদানে বিচার চলাকালে আদালতে ড্রোন হামলা, নিহত ৩৫ বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
Footer Advertisement