Apan Desh | আপন দেশ

জাল টাকাসহ আটক ৫

নাটোর প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ২৩ নভেম্বর ২০২৪

জাল টাকাসহ আটক ৫

নাটোরে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৩ নভেম্বর) শুভেচ্ছা ব্রিট ফিল্ডের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দুসল মাদ্রাসা গ্রামের আরিফ হাওলাদার (৪০), বাগেরহাট জেলার চিতলমারী থানার শিবপুর গ্রামের মৃত ফাহাম শেখের ছেলে আরিফ হোসেন (৪৭), পটুয়াখালী জেলা সদরের বোতলবুনিয়া গ্রামের আমজাদ আলী খানের ছেলে মোস্তফা খান (৪৩), ঝালকাঠি জেলার রাজাপুর থানার কেওয়াটা গ্রামের হানিফ হাওলাদার ছেলে রফিকুল ইসলাম (৪০) এবং একই এলাকার কেউতা গ্রামের নূর মোহাম্মদের ছেলে ফেরদৌস (৩০)। 

পুলিশ সুপার মারফত হোসাইন জানান, নাটোর থানা পুলিশের একটি টিম রাজশাহী থেকে রংপুরগামী যাত্রীবাহী বাস মোহাম্মদ পরিবহনকে শুভেচ্ছা ব্রিক ফিল্ডের সামনে থামিয়ে তল্লাশি চালায়। এতে জাল টাকাসহ তাদের আটক করা হয়।

পুলিশ সুপার আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করে প্রাথমিকভাবে জানা গেছে, রংপুর থেকে এ জাল টাকা দিয়ে আলু কেনার জন্য যাচ্ছিলেন তারা। এ ঘটনার সঙ্গে আর কারা জড়িত রয়েছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ওপেক ছাড়ল আমিরাত, হুমকির মুখে জ্বালানি বাজার মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি জাতীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ পায়নি ইইউ পর্যবেক্ষণ মিশন আমরা মানবিক রাষ্ট্র গড়তে চাই : প্রধানমন্ত্রী ৩ জেলায় বন্যার শঙ্কা দেশে ডিজেলের মজুত কত টন, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী ইন্দোনেশিয়ায় ২ ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ চট্টগ্রামে মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৩ দেশের বাজারে আরেক দফা কমেছে স্বর্ণের দাম জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু