Apan Desh | আপন দেশ

শপথের পর সংসদীয় দলের সভায় বসবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

শপথের পর সংসদীয় দলের সভায় বসবে বিএনপি

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি নবনির্বাচিত সদস্যদের শপথের পর সংসদীয় দলের সভা আহবান করেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিষয়টি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, মঙ্গলবার শপথ অনুষ্ঠান শেষে সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে সভা অনুষ্ঠিত হবে। সভায় সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার রাতে নির্বাচন কমিশন ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির ফলাফলের গেজেট প্রকাশ করে।

আরও পড়ুন <<>> ‘হান্নান-আসিফ-সাদিক কায়েমদের ক্ষমা চাইতে হবে’

মঙ্গলবার সকাল ১০টায় নবনির্বাচিত ২৯৭ জন সংসদ সদস্য শপথ নেবেন। তাদের শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সংসদ সদস্যদের শপথ শেষে বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হয়ার কথা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ: