Apan Desh | আপন দেশ

পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে সরকারি কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:২৫, ১ ফেব্রুয়ারি ২০২৬

পে স্কেলের দাবিতে কর্মবিরতিতে সরকারি কর্মচারীরা

ছবি: সংগৃহীত

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ৭ দফা দাবির পরিপ্রেক্ষিতে শনিবার (৩১ জানুয়ারি) থেকে নতুন কর্মসূচি কার্যকর করার দাবিতে দেশজুড়ে আন্দোলন জোরদার করেছেন সরকারি কর্মচারীরা।

রোববার (০১ ফেব্রুয়ারি) নতুন কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে দুই ঘণ্টার অবস্থান ও বিক্ষোভ পালন করা হয়।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ডাকে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরগুলোতে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কর্মসূচি চলে। এ সময় অনেক দফতরে সেবা কার্যক্রম বন্ধ থাকে। এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার (০২ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) একই ধরনের কর্মসূচি পালিত হবে। এর আগে শনিবার কঠোর আন্দোলনের নতুন সূচি ঘোষণা করা হয়।

আরও পড়ুন <<>> নির্বাচন ঘিরে বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরেই পে-স্কেল বাস্তবায়নের দাবিতে তারা আন্দোলন করে আসছেন। এ জন্য সরকার একটি কমিশন গঠন করেছিল। কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে সরকারের কাছে জমা পড়েছে।

তবে এখনো গেজেট প্রকাশ না হওয়ায় ক্ষোভ বাড়ছে কর্মচারীদের মধ্যে। তারা অভিযোগ করেন, গেজেট প্রকাশ নিয়ে গড়িমসি চলছে। পাশাপাশি সরকারের জ্বালানি উপদেষ্টার বক্তব্যে তারা আরও ক্ষুব্ধ হয়েছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) ঐক্য পরিষদ ১-৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। তারই অংশ হিসেবে রোববার দেশজুড়ে কর্মসূচি পালন করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়