Apan Desh | আপন দেশ

বৃষ্টিতে ভেজার উপকারিতা

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৪, ৮ জুলাই ২০২৬

আপডেট: ২৩:৩৭, ৮ জুলাই ২০২৬

বৃষ্টিতে ভেজার উপকারিতা

ছবি : সংগৃহীত

বর্ষাকালে অনেকেই বৃষ্টিতে ভিজতে পছন্দ করেন। বিশেষজ্ঞরা বলছেন, নিয়ন্ত্রিতভাবে ১০-১৫ মিনিট বৃষ্টিতে ভিজলে শরীর ও মন দুটোই সতেজ হতে পারে। তবে এর জন্য সঠিক সময় নির্বাচন এবং পরিমিত ভেজা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, বৃষ্টির পানির ফোঁটা ভেঙে তৈরি হওয়া নেগেটিভ আয়ন মস্তিষ্কে সেরোটোনিন হরমোনের মাত্রা বাড়াতে সাহায্য করে। এতে মন ভালো থাকে, মানসিক চাপ কমে এবং ক্লান্তিও দূর হতে পারে।

বৃষ্টির পানি ত্বক ও চুলের যত্নেও কিছুটা উপকারী হতে পারে। এতে থাকা প্রাকৃতিক ক্ষারীয় উপাদান মাথার ত্বকের অতিরিক্ত তেল ও খুশকি কমাতে সহায়তা করে। পাশাপাশি চুলকে স্বাস্থ্যোজ্জ্বল রাখতে এবং ত্বকের র‍্যাশ বা চুলকানি কমাতেও ভূমিকা রাখতে পারে।

এছাড়া কিছু গবেষণায় বলা হয়েছে, বৃষ্টির পানিতে থাকা নির্দিষ্ট অণুজীব বিপাকীয় প্রক্রিয়ার মাধ্যমে ভিটামিন বি-১২ উৎপাদনে ভূমিকা রাখতে পারে। তবে এ বিষয়ে আরও বিস্তৃত গবেষণার প্রয়োজন রয়েছে।

আরও পড়ুন <<>> বর্ষাকালে ঘরের স্যাঁতসেঁতে দূর করার উপায়

বিশেষজ্ঞরা আরও জানান, বৃষ্টির সময়ের ঠান্ডা ও আরামদায়ক আবহাওয়া শরীরকে শান্ত করে। এতে ভালো ঘুম হতে পারে। এছাড়াও অনিদ্রার সমস্যাও কিছুটা কমতে পারে।

তবে বৃষ্টিতে ভেজার ক্ষেত্রে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন তারা। বর্ষার একেবারে প্রথম দিকের বৃষ্টিতে না ভেজাই ভালো। কারণ বাতাসে থাকা ধুলাবালি, ধোঁয়া ও অন্যান্য দূষিত উপাদান প্রথম বৃষ্টির পানির সঙ্গে মিশে যেতে পারে।

এছাড়া দীর্ঘ সময়, বিশেষ করে এক ঘণ্টার বেশি বৃষ্টিতে ভিজে থাকলে সর্দি, কাশি ও ঠান্ডাজনিত সমস্যার ঝুঁকি বাড়তে পারে। তাই বৃষ্টিতে ভেজার পর দ্রুত পরিষ্কার পানি দিয়ে গোসল করা এবং শুকনো কাপড় পরে নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, সঠিক সময় ও পরিমিতভাবে বৃষ্টিতে ভিজলে শরীর ও মন সতেজ রাখা সম্ভব। তবে এর সঙ্গে প্রয়োজন সচেতনতা এবং প্রয়োজনীয় সতর্কতা।

আপন দেশ/এসএস

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়