Apan Desh | আপন দেশ

ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, প্রভাব পড়বে যেসব অঞ্চলে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৩, ১১ মে ২০২৬

আপডেট: ১৭:৪৭, ১১ মে ২০২৬

ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, প্রভাব পড়বে যেসব অঞ্চলে

ছবি : আপন দেশ

বাংলাদেশের দিকে ধেয়ে আসছে নতুন বৃষ্টি বলয়। মঙ্গল বা বুধবার (১২-১৩ মে) দেশের উত্তরাঞ্চল হয়ে এ বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে।

সোমবার (১১ মে) এ তথ্য জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষক দল-বিডব্লিউওটি।

বিডব্লিউওটির তথ্যমতে, বৃষ্টি বলয়ের প্রভাবে টানা ৯ দিন দেশের বিভিন্ন অঞ্চলে দফায় দফায় বজ্রবৃষ্টি হতে পারে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে তীব্র বজ্রপাতের ঝুঁকি বাড়তে পারে। সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগ এলাকায়।

বিডব্লিউওটি জানায়, মঙ্গল বা বুধবার দেশের উত্তরাঞ্চল হয়ে এ বৃষ্টি বলয় বাংলাদেশে প্রবেশ করতে পারে। এরপর থেকে ২০ মে পর্যন্ত এটি সক্রিয় থাকার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি টানা না হয়ে বিরতি দিয়ে বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রভাব ফেলতে পারে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগে বৃষ্টি বলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে। একই সঙ্গে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে তীব্র বজ্রপাতের প্রবল আশঙ্কার কথাও বলা হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। যদিও এসব অঞ্চলে বড় পরিসরে বা দীর্ঘস্থায়ী বৃষ্টির সম্ভাবনা কম বলে জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন : বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

অন্যদিকে, দেশের দক্ষিণাঞ্চলে, বিশেষ করে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগে এ বৃষ্টি বলয়ের প্রভাব তুলনামূলক কম থাকতে পারে। সেখানে আবহাওয়া প্রায় স্বাভাবিক থাকতে পারে। যদিও বিচ্ছিন্নভাবে দু-একদিন হালকা বজ্রবৃষ্টি হতে পারে। তবে তা বড় কোনো পরিবর্তন আনবে না।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়