Apan Desh | আপন দেশ

রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:৩৪, ১ এপ্রিল ২০২৬

আপডেট: ২১:৩৪, ১ এপ্রিল ২০২৬

রাজধানীতে ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি

রাজধানী ঢাকায় ঝোড়ো হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়েছে।

বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় আকাশে মেঘ জমতে থাকে। রাত সাড়ে ৮টায় ঝড়ো হাওয়ার সঙ্গে শুরু হয় বৃষ্টি এবং সঙ্গে শিলাপাত। পল্টন, মগবাজার, গুলিস্তান, সচিবালয়, রামপুরা ও বাড্ডাসহ ঢাকার বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টির খবর পাওয়া গেছে। 

আরও পড়ুন<<>>টানা পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

এদিকে অনেকেই হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েছেন, বিশেষ করে অফিস শেষে বাসায় ফেরার পথে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ষার আগে এমন কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি স্বাভাবিক।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়