Apan Desh | আপন দেশ

বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৫, ২২ সেপ্টেম্বর ২০২৫

বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

মধ্যরাত থেকে অবিরাম বৃষ্টির ফরে রাজধানীর বিভিন্ন এলায়কায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সে জমে থাকা পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বংশালের নাজিরা বাজার চৌরাস্তার কাজী আলাউদ্দিন সড়কের জামাই গলিতে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন। 

হাসপাতালে পথচারী জিসান জানান, সকালে বাইসাইকেল যোগে বেকারিতে যাচ্ছিলেন ওই যুবক। হঠাৎ বাইসাইকেল নিয়ে পানিতে পড়ে যান তিনি। পরে আরও কয়েক জনের সহায়তায় তাকে পানি থেকে বাঁশ দিয়ে টেনে নিয়ে আসি। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যায় সে।    

আরও পড়ুন<<>>ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা, বিপর্যস্ত জনজীবন

জিসান আরও জানান, ওই রাস্তায় বিদ্যুতের খাম্বা আছে এবং রাতে বৃষ্টিতে রাস্তায় পানি জমে গেছে। মনে হচ্ছে, সেখান দিয়ে সাইকেল চালিয়ে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তিনি।

মৃত আমিনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার টেলিসানি গ্রামে। বাবার নাম বাদশা মিয়া। বর্তমানে হজারীবাগ বিজিবি এক নম্বর গেট এলাকায় থাকতেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নাজিরাবাজার এলাকা থেকে ওই যুবককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

কোদাল দিয়ে কুপিয়ে ৩ জনকে হত্যা মেয়েদের স্নাতক পর্যন্ত ফ্রি শিক্ষা ব্যবস্থার ঘোষণা প্রস্তুতি শেষ হলে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে : বিদ্যুৎমন্ত্রী বিএনপির রাজনীতি হচ্ছে মানুষকে ভালো রাখা: প্রধানমন্ত্রী অপতথ্য রোধে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে : তথ্যমন্ত্রী জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প শার্শায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইনমন্ত্রী আমির হামজার আগাম জামিন জামালপুরে গাছচাপায় মা ও দুই মেয়ের মৃত্যু পাঁচ অঞ্চলে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু