Apan Desh | আপন দেশ

মুক্তিযোদ্ধা হেনস্তার ঘটনায় গ্রেফতার ৫

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৮, ২৪ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২০:১৪, ২৪ ডিসেম্বর ২০২৪

মুক্তিযোদ্ধা হেনস্তার ঘটনায় গ্রেফতার ৫

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পরে দুপুরে তাদেরকে সিআরপিসির ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে চৌদ্দগ্রাম থানার ওসি এটিএম আক্তার উজ জামান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার কুলিয়ারা গ্রামের ইসমাইল হোসেন মজুমদার (৪৩), মো. জামাল উদ্দিন মজুমদার (৫৮), ইলিয়াছ ভূঁইয়া (৫৮), কুলিয়ারা মসজিদের ঈমাম ও নাঙ্গলকোট উপজেলার রায়কোট গ্রামের আবুল কালাম আজাদ (৪৮) ও চাঁদপুর জেলা সদরের ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

ওসি জানান, এ ঘটনায় থানায় এখনও মামলা না হওয়ায় গ্রেফতারকৃতদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে ওই ৫ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল। অপর আসামিদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ