Apan Desh | আপন দেশ

ডিবিতে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৯, ১৮ মে ২০২৫

আপডেট: ২০:৩৫, ১৮ মে ২০২৫

ডিবিতে নুসরাত ফারিয়াকে জিজ্ঞাসাবাদ

ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আটক চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

রোববার (১৮ মে) বিকেলে ডিবির যুগ্ম কমিশনার রবিউল হোসেন ভুঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেল ৪টার দিকে নুসরাত ফারিয়াকে ভাটারা থানা থেকে ডিবি কার্যালয় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

আরওপড়ুন<<>>অভিনেত্রী নুসরাত ফারিয়া আটক

এর আগে আজ দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে ভাটারা থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়।

ভাটারা থানার ওসি মাজহারুল ইসলাম নুসরাত ফারিয়ার বিরুদ্ধে থানায় একটি মামলা থাকার কথা নিশ্চিত করেছেন।

জানা গেছে, এ অভিনেত্রীর বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি মামলা রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে। নুসরাত ফারিয়া ছাড়াও এ মামলায়, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীর নামে হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ