Apan Desh | আপন দেশ

জনতা ধরে পুলিশে দিল মুন্নি সাহাকে, অতঃপর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ০০:২৪, ১ ডিসেম্বর ২০২৪

জনতা ধরে পুলিশে দিল মুন্নি সাহাকে, অতঃপর গ্রেফতার

মুন্নি সাহা। ফাইল ছবি

আলোচিত সাংবাদিক মুন্নী সাহাকে ধরে থানায় দিয়েছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে তাকে ধরা হয়। পরে তাকে তেজগাঁও থানায় সোপর্দ করা হয়। থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।

মুন্নী সাহাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন। তিনি বলেন, জনতা ওই নারী সাংবাদিককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। 

পরে তেজগাঁও থানা থেকে মুন্নী সাহাকে রাজধানীর মিন্টু রোডে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়। 

টেলিভিশন সাংবাদিক ও টকশো সঞ্চালক হিসেবে পরিচিত মুখ মুন্নী সাহা। তিনি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর একুশে টেলিভিশনে যোগ দেন। এরপর যান এটিএন বাংলায়। সেখান থেকে এটিএন নিউজে যোগ দেন তিনি। ২০২৩ সালের ৩১ মে তিনি এটিএন নিউজ থেকে পদত্যাগ করেন। পরে ‘এক টাকার খবর’ নামে একটি প্লাটফর্মের সঙ্গে যুক্ত হন।

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিতে শিক্ষার্থী নাঈম হাওলাদার (১৭) নিহতের মামলায় আসামি মুন্নী সাহা। পিলখানায় বিডিআর বিদ্রোহের সময় লাইভে সংবাদ প্রচার করেছিলেন মুন্নি সাহা। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়