Apan Desh | আপন দেশ

শীতার্ত

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে?

১৭ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, কতদিন থাকবে?

দেশের ১৭ জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কিছু কিছু জেলা থেকে শৈত্যপ্রবাহ প্রশমিত হতে পারে। সেই সঙ্গে আগামী ৫ দিনের মধ্যে দেশের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।  বৃহস্পতিবার (০১ জানুয়ারি) আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  আবহাওয়া অফিস জানায়, শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৯টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

১১:৩৩ এএম, ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement