হেমন্তের অর্ধেক পেরিয়ে শীতের আগমনী বার্তা পাচ্ছেন দেশের উত্তর জনপদের মানুষ। দুপুর গড়িয়ে বিকেল নামতেই শীতের আবহ শুরু হয় কুড়িগ্রামে। তাই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের জন্য কুড়িগ্রাম জেলা প্রশাসকের নিকট ৪ শত ৩০ টি কম্বল প্রদান করেছে বেসরকারি এনজিও সংস্থা আশা।
কুড়িগ্রাম জেলা ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা গুদামে জেলা প্রশাসকের মাধ্যমে তারা এ কম্বল হস্তান্তর করেন।
আরও পড়ুন<<>>যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ওফাতবার্ষিকী পালিত
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের ভারপ্রান্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, আশার ডিস্ট্রিক্ট ম্যানেজার আবুবক্কর সিদ্দিক, ডিস্ট্রিক্ট ম্যানেজার (ট্রেইনি) শাহীন সরকার, সদর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আনোয়ারুল কবির, টেক্সটাইল অঞ্চলের রিজিওনাল ম্যানেজার আব্দুল জলিল, সাপোর্ট ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি বকসী, কুড়িগ্রাম সদর-২ ব্রাঞ্চ ম্যানেজার গোলাম মোস্তফা, কুড়িগ্রাম সদর-১ ব্রাঞ্চ ম্যানেজার আবুল হোসেন প্রমুখ।
এসময় জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান প্রতিবছর শীতার্ত, ছিন্নমূল ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এনজিও 'আশা' এর ভূয়সী প্রশংসা করেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































