Apan Desh | আপন দেশ

শীতার্তদের দুয়ারে কম্বল হাতে এমপি ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৫, ১৬ জানুয়ারি ২০২৪

শীতার্তদের দুয়ারে কম্বল হাতে এমপি ফেরদৌস

ছবি: আপন দেশ

রাজধানীতে তীব্র শীতের প্রকোপ। ঢাকা-১০ আসনের খেটে খাওয়া মানুষ কষ্টে দিন যাপন করছে। কষ্ট লাঘবে তাদের দরগড়ায় কম্বল হাতে যাচ্ছেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়ে জনকল্যাণে নিজেকে ব্যস্ত রেখেছেন তিনি। 

হাজারীবাগ ২২নং ওয়ার্ডে পাঁচদিন ব্যাপী পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) ইয়াং স্টারের এই কর্মসূচির সূচনা করেন ফেরদৌস। ইয়াং স্টার গ্রুপের প্রধান বিশাল এই উদ্যোগ নেন।

এ সময় ফেরদৌস বলেন, বেশ কয়েক দিন ধরে তীব্র শীত পড়ছে। এই শীতে আপনারা কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আমরা এখানে এসেছি পরিবারের সদস্য হিসেবে, আপনাদের পাশে দাঁড়াতে। সবাইকে বলব সাধারণ মানুষের পাশে দাঁড়াতে।

আরও পড়ুন>> নতুন বছরে আসছে ফেরদৌস-পূর্ণিমার ‘আহারে জীবন’

এর আগে, নির্বাচনে বিজয়ী হয়েই ৮ জানুয়ারি নিজের পোস্টার নিজেই অপসারণ করেন ফেরদৌস। এছাড়াও ককটেল বিস্ফোরণে আহতদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ-খবর নেন ঢাকা-১০ আসনের বর্তমান এমপি।  

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের