Apan Desh | আপন দেশ

হাজারও শীতার্তকে উষ্ণতার পরশ দিলো ডা. বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশন

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৩৯, ৩ ডিসেম্বর ২০২৫

হাজারও শীতার্তকে উষ্ণতার পরশ দিলো ডা. বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশন

ছবি: আপন দেশ

কুড়িগ্রামের নয়টি উপজেলার ন্যায় উলিপুরেও জেঁকে বসেছে শীত। হিমেল বাতাস ও নিম্নগামী তাপমাত্রায় দূর্ভোগ ও ভোগান্তিতে পরেছে হতদরিদ্র মানুষ। এসব শীতার্ত মানুষদের উষ্ণতার পরশ দিতে বরাবরের মতো এবারও পাশে দাঁড়িয়েছে ডা. বাবর উদ্দীন সরকার ফাউন্ডেশন।

বুধবার (০৩ ডিসেম্বর) সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুলের উদ্যোগে উপজেলার হাতিয়া ইউনিয়নের এক হাজার দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

দীঘল হাইল্যা দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনা ও এটিএম জহিরুল ইসলাম (তারা মাস্টার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা মুকুল। 

আরও পড়ুন<<>>

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানুষের কল্যাণে আমাদের এ মানবিক যাত্রা থেমে থাকবে না। আমরা চাই কেউ যেন অভাবের তীব্রতায় কষ্ট না পায়। বিশেষ করে শীতের সময় যেন কোনো পরিবার ঠান্ডায় কাঁপতে না হয়। সমাজের সামর্থ্যবান মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে শুধু শীতেই নয়, সারা বছরই আমরা অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারব। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের বড় শক্তি, আর এ দায়িত্ব আমরা আন্তরিকতার সঙ্গে পালন করে যাব।

শীতবস্ত্র হাতে পেয়ে সুবিধাভোগীরা গভীর সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনেকেই জানান, কঠোর শীতে এমন সহযোগিতা তাদের জন্য বড় সহায়তা। শীতবস্ত্র পেয়ে তাদের মুখে ফেরে স্বস্তির হাসি। পরে মুনাজাতে সকলের কল্যাণ, শান্তি ও সুস্থতার জন্য বিশেষ প্রার্থনা এবং দোয়া অনুষ্ঠিত হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

খালেদা জিয়ার কণ্ঠ নকল করা প্রতারক গ্রেফতার শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের