ছবি: আপন দেশ
স্থানীয় সরকার নির্বাচনের অংশ হিসেবে পাঁচটি সিটিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আহবায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষণা অনুযায়ী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে এনসিপির মনোনীত প্রার্থী হলেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে প্রার্থী করা হয়েছে ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আরিফুল ইসলাম আদীবকে।
আরও পড়ুন <<>> ‘সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি’
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী হয়েছেন জাতীয় যুবশক্তির আহবায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে মনোনয়ন পেয়েছেন সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল। রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে প্রার্থী হয়েছেন মহানগরের আহবায়ক মো. মোবাশ্বের আলী।
প্রার্থী ঘোষণা করার পাশাপাশি নাহিদ ইসলাম বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না, সে বিষয়ে আমাদের সন্দেহ আছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































