Apan Desh | আপন দেশ

ময়মনসিংহ সিটি নির্বাচনের তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ২১ জানুয়ারি ২০২৪

ময়মনসিংহ সিটি নির্বাচনের তারিখ ঘোষণা

ফাইল ছবি

ময়মনসিংহ সিটি কর্পোরেশনে (মসিক) নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। রোববার (২১ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৯ মার্চ ময়মনসিংহ সিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কমিশনে ফাইল অনুমোদন হওয়ার পর এ সিটি ভোটের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

আরও পড়ুন>> ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দিতে হবে: গুতেরেস

এর আগে, ২০১৯ সালের ৫ মে প্রথমবারের মতো ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভোটগ্রহণ হয়। সেবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হন ইকরামুল হক টিটু।

জানা যায়, ময়মনসিংহ সিটিতে ৩৩টি সাধারণ ওয়ার্ডে ও ১১টি সংরক্ষিত ওয়ার্ড রয়েছে। এ সিটিতে প্রথম সিটি ভোটে মোট ১২৭টি কেন্দ্র ছিল। সিটির প্রথম ভোটে নগরবাসীরা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট দেন। এবারও তারই ধারাবাহিকতায় ইভিএমে ভোটগ্রহণ করবে আউয়াল কমিশন।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের