Apan Desh | আপন দেশ

রাজশাহী সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: ১২:৩৩, ২২ জুন ২০২৩

আপডেট: ১২:৩৪, ২২ জুন ২০২৩

রাজশাহী সিটিতে কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

ফাইল ছবি

রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) মেয়রের পাশাপাশি ৩০টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বুধবার (২১ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নগরীর ১৫৫টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ হয়। পরে রাতে ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।

ভোটের ফলাফলে ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নির্বাচিত হয়েছেন রজব আলী, ২ নম্বর ওয়ার্ডে নজরুল ইসলাম, ৩ নম্বর ওয়ার্ডে কামাল হোসেন, ৪  নম্বর ওয়ার্ডে আশরাফুল ইসলাম বাবু, ৫ নম্বর ওয়ার্ডে কামরুজ্জামান কামরু, ৬ নম্বর ওয়ার্ডে নুরুজ্জামান টুকু,  ৭ নম্বর ওয়ার্ডে মতিউর রহমান মতি, ৮ নম্বর ওয়ার্ডে জানে আলম খান জনি, ৯ নম্বর ওয়ার্ডে রাসেল জামান, ১০ নম্বর ওয়ার্ডে আব্বাস আলী সরদার, ১১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর কিনু, ১২ নম্বর ওয়ার্ডে শরিফুল ইসলাম বাবু, ১৩ নম্বর ওয়ার্ডে আব্দুল মমিন, ১৪ নম্বর ওয়ার্ডে আনোয়ার হোসেন আনার, ১৫ নম্বর ওয়ার্ডে আব্দুস সোবহান লিটন, ১৬ নম্বর ওয়ার্ডে বেলাল আহমেদ, ১৭ নম্বর ওয়ার্ডে শাহাদত আলী শাহু, ১৮ নম্বর ওয়ার্ডে শহিদুল ইসলাম, ১৯ নম্বর ওয়ার্ডে তৌহিদুল হক সুমন, ২০ নম্বর ওয়ার্ডে রবিউল ইসলাম।

এ ছাড়া ২১ নম্বর ওয়ার্ডে নিজাম উল আজীম, ২২ নম্বর ওয়ার্ডে আব্দুল হামিদ সরকার টেকন, ২৩ নম্বর ওয়ার্ডে মাহাতাব হোসেন চৌধুরী, ২৪ নম্বর ওয়ার্ডে আরমান আলী, ২৫ নম্বর ওয়ার্ডে আলি আল মাহমুদ লুকেন, ২৬ নম্বর ওয়ার্ডে আখতারুজ্জামান কোয়েল, ২৭ নম্বর ওয়ার্ডে মনিরুজ্জামান মনি, ২৮ নম্বর ওয়ার্ডে আশরাফুল হোসেন বাচ্চু, ২৯ নম্বর ওয়ার্ডে জাহের হোসেন সুজা এবং ৩০ নম্বর ওয়ার্ডে আলাউদ্দিন নির্বাচিত হয়েছেন। 

রাজশাহীতে নির্বাচনে ভোটার ছিলেন তিন লাখ ৫১ হাজার ৯৮২ জন। বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনের মধ্যে রাজশাহীতে ভোটের হার দাঁড়ায় ৫৬ দশমিক ২০ শতাংশ।

আপন দেশ/আরএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী যুদ্ধের ময়দানে ট্রাম্পকে একা ফেলে চলে গেল ন্যাটো ঢাবিতে নতুন উপাচার্য নিয়োগ স্কুল ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও সীমিত পরিসরে খোলা থাকবে ব্যাংক জাতীয় ঈদগাহে প্রধান জামাতের সময় নির্ধারণ তেলের সংকট-দাম বাড়ছে কি না, জানালেন সেতুমন্ত্রী সিরিজ জিতে সুখবর পেল বাংলাদেশ ঈদ শেষে ফিরতি যাত্রা: ২৬ মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু মোজতবা খামেনিকে নিয়ে ইরানের নতুন বার্তা লম্বা ছুটিতে যাচ্ছেন সরকারি চাকরিজীবীরা, আজ শেষ কর্মদিবস এবারের অস্কার পেলেন যারা সংবাদমাধ্যমের লাইসেন্স বাতিলের হুমকি ট্রাম্প প্রশাসনের