Apan Desh | আপন দেশ

রক্তদান

বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উদ্বুদ্ধ করার লক্ষ্যে টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন। বুধবার (০৫ আগস্ট) সদর উপজেলার চৌরাকররা গ্রামে বাতিঘর আদর্শ পাঠাগার প্রাঙ্গণে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিট, বিভাগীয় জোন-০১, টাঙ্গাইলের সহযোগিতায় এ উদ্যোগে পাঠাগারের শতাধিক পাঠক-সদস্য ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি নারী-পুরুষ, যুবক, বয়স্কসহ নানা বয়সী মানুষ বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করার সুযোগ পেয়েছেন। একই সঙ্গে তাদের রক্তদানের গুরুত্ব, নিরাপদ রক্তদান এবং জরুরি মুহূর্তে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়। অনেকেই প্রথমবারের মতো নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পেরে আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন।

০৭:৩৫ পিএম, ৫ আগস্ট ২০২৬ বুধবার

বাঁচতে হবে ফাউন্ডেশন: একদল স্বপ্নবাজ তরুণের যাত্রা

বাঁচতে হবে ফাউন্ডেশন: একদল স্বপ্নবাজ তরুণের যাত্রা

স্বার্থপরতার জাঁতাকলে পিষ্ট আমাদের এ পৃথিবী। যেখানে মানুষ কেবল নিজেকে নিয়ে ব্যস্ত। তবে এখানেও কিছু মানুষ জন্মায়, যারা অন্যের দুঃখে নিজেকে বিলিয়ে দিতে চায়। এমনই একদল স্বপ্নবাজ তরুণের হাতে গড়ে ওঠে ‘বাঁচতে হবে ফাউন্ডেশন’ নামে একটি মানবিক সংগঠন। যার নেতৃত্ব দেন শাকিল আহমেদ। ২০২০ সালের এক অনিশ্চিত সময়ে জ্বেলে উঠেছিল বাঁচতে হবে ফাউন্ডেশন। আজ তা হাজারও মুমূর্ষু মানুষের বেঁচে থাকার শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এ সংগঠনের মাধ্যমে বলা যেতেই পারে, এক নিঃস্বার্থ মানবিক বিপ্লব ঘটেছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন এলাকায়।

০৫:৫৯ পিএম, ১৩ মে ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement