পঞ্চগড়ের বোদায় বর্ণাঢ্য আয়োজনে উত্তরাঞ্চলের জনবহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে বোদা উপজেলা সাংস্কৃতিক পরিষদে পত্রিকাটির অর্ধশত বছরে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেক্লাবের সভাপতি আশরাফুজ্জামান খোকন (দৈনিক ইত্তেফাক)।
আরওপড়ুন<<>>শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দ্রুত দৃশ্যমান হবে: দুদক চেয়ারম্যান
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও করতোয়া উপজেলা প্রতিনিধি লিহাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো আহমেদ রাশেদ উন নবী।
এ সময় উপস্থিত ছিলেন, ৭১ টিভির পঞ্চগড় জেলা প্রতিনিধি মো রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.নুর নবী (দিনকাল), প্রতিদিনের কাগজ’র জেলা প্রতিনিধি আল মাহমুদ দোলনসহ উপজেলা প্রেসক্লাবের সদস্যরা।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































