ছবি: আপন দেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে বর্ণাঢ্য সমাবেশ ও আলোচনা সভা হয়েছে। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকেলে কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় এমপি এ.কে.এম ফজলুল হক মিলন। সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহবায়ক মাস্টার হুমায়ুন কবির।
আরও পড়ুন<<>>টাঙ্গাইলে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলটি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে। বিএনপি দেশের মানুষের প্রত্যাশা পূরণে কাজ করতে চায়। দলীয় নেতাকর্মীদের সব ধরনের বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহবান জানান।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, উপজেলা বিএনপি'র আহবায়ক সদস্য মোহাম্মদ সোলাইমান আলম, খায়রুল আহসান মিন্টু, আশরাফি হাবিবউল্লাহ, পৌর বিএনপির আহবায়ক মাস্টার হোসেন আরমান, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌরসভার সাবেক মেয়র লুৎফর রহমান, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইফুল ইসলাম সুমন, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ প্রমুখ।
প্রতিকুল আবহাওয়া উপেক্ষা করে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখরিত করে তোলেন। এসময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।]
উল্লেখ্য, ১৯৭৮ সালের ০১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন। চলতি বছর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































