Apan Desh | আপন দেশ

বাংলাদেশে হিউম্যানিস্ট মুভমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫১, ১১ মে ২০২৬

আপডেট: ১৯:২১, ১১ মে ২০২৬

বাংলাদেশে হিউম্যানিস্ট মুভমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

ছবি : আপন দেশ

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক হিউম্যানিস্ট মুভমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকী (৪ মে) উদযাপিত হয়েছে। 

কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট, বাংলাদেশ চ্যাপ্টার এবং হিউম্যানিস্ট সোসাইটির যৌথ উদ্যোগে শনিবার (৯ মে) ঢাকার আগারগাঁওয়ে দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট, আগারগাঁও নেইমারহুডের সার্বিক সহযোগিতায় দিনব্যাপী প্রোগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেমিনারের আয়োজন করা হয়। 

এদিন আগারগাঁওয়ের বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান (বাইগাম) প্রাঙ্গণে সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর শর্করা, উচ্চ রক্তচাপ পরীক্ষাসহ স্যালাইন বিতরণ এবং রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করে ব্যবস্থাপত্র প্রদান করা হয়।

দুপুরের পর বাইগাম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সেমিনার। এতে সভাপতিত্ব করেন কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্ট, বাংলাদেশ চ্যাপ্টারের সমন্বয়ক আইয়ুব আনসারী। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটির সভাপতি ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং বীর মুক্তিযোদ্ধা শামসুল হক। 

বিশেষ অতিথি ছিলেন মহাসচিব ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, বীর মুক্তিযোদ্ধা ইন্তেজার রহমান। 

এসময় হিউম্যানিস্ট সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম রেজা এবং বাইগামের কোষাধ্যক্ষ (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা), বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন কমিউনিটি ফর হিউম্যান ডেভেলপমেন্টের আন্তর্জাতিক নির্বাহী কমিটির সদস্য এ কে এম শামসুদ্দোহা পাটোয়ারী ও মিজানুর রহমান তালুকদার পাশা। এ ছাড়াও মোহাম্মদ নজরুল ইসলাম, শেখ মোহাম্মদ আরীফ, খন্দকার মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এস এম শফিকুল ইসলাম কানু (গেরিলা লিডার ’৭১), নুরুন নাহার খাঁন শিখা, মিজানুর রহমান, এমদাদুল হক, রায়হানুল হক, শাহাদাত হোসেন রাজ, আনোয়ার হোসেন শাহিন মিয়া, ডাক্তার আরিফুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন।

সেমিনারে হিউম্যানিসট মুভমেন্টের প্রবক্তা ও প্রতিষ্ঠাতা আর্জেন্টাইন লেখক মারিও রদ্রিগেজ কোবোসের (সিলো) বিভিন্ন দর্শন নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তারা অহিংস আন্দোলন, যুদ্ধ মুক্ত পৃথিবী এবং সিলো কর্তৃক প্রবর্তিত ব্যক্তিগত আত্মিক উৎকর্ষতার ওপর আলোকপাত করেন।

আরও পড়ুন : ধেয়ে আসছে ভয়ঙ্কর বৃষ্টি বলয়, প্রভাব পড়বে যেসব অঞ্চলে

উল্লেখ্য, ১৯৬৯ সালে ৪ মে সিলো কর্তৃক প্রবর্তিত 'হিউম্যানিস্ট মুভমেন্ট' এই নির্দিষ্ট আন্দোলনটি সক্রিয় অহিংসা এবং ব্যক্তিগত ও সামাজিক রূপান্তরের ওপর ভিত্তি করে একটি 'নব্য মানবতাবাদ'-এর প্রচার করে

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়