Apan Desh | আপন দেশ

গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

গাইবান্ধা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:২০, ১ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি

ছবি: আপন দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ হয়েছে।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয় থেকে আনন্দ র‍্যালি বের হয়। এতে বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। [

আরও পড়ুন<<>>টাঙ্গাইলে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

র‍্যালি শেষে আয়োজিত সমাবেশে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুলের সভাপতিত্বে হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ-৪ আসনের এমপি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শামীম কায়সার লিংকন।

সমাবেশে বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস ও দলের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। এ সময় নেতাকর্মীরা শ্রমিক ঐক্য জিন্দাবাদ ও  বাংলাদেশ জিন্দাবাদসহ বিভিন্ন স্লোগান দেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়