রুহুল কবির রিজভী, আপন দেশ
যেকোনো দেশের সঙ্গে সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বাংলাদেশ বন্ধুত্ব করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে কোনো শর্ত থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না বলেও জানান তিনি।
বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভেতরে যদি কোনো শর্ত থাকে, তাহলে সে শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব। প্রত্যেকের প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব।
আরও পড়ুন<<>>কলকাতায় নিহতদের মরদেহ দ্রুত দেশে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন। নিশ্চয়ই এখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেস্পেক্টের ভিত্তিতে এবং সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন।
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার আন্তরিক জানিয়ে তিনি বলেন, সব বাধা মোকাবেলা করে নির্বাচনের প্রতিশ্রুতি ও ৩১ দফাসহ জনবান্ধব সব কর্মসূচি সরকার বাস্তবায়ন করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে ম্যানিফেস্টের মাধ্যমে ৩১ দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































