Apan Desh | আপন দেশ

এসি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় করবেন যেভাবে

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৬, ৪ জুলাই ২০২৬

আপডেট: ১৬:৩৭, ৪ জুলাই ২০২৬

এসি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয় করবেন যেভাবে

ছবি: সংগৃহীত

গরমের সময় এসির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বিলও বেড়ে যায়। তবে কয়েকটি সহজ সেটিং জানলেই বিদ্যুৎ খরচ অনেকটা কমানো সম্ভব।

আপনাদের জানাবো এসি ব্যবহারে বিদ্যুৎ সাশ্রয়ের কয়েকটি গোপন কৌশল:

১. বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এসির তাপমাত্রা ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াসে রাখা সবচেয়ে উপযোগী। ১৮-২২ ডিগ্রি সেলসিয়াসে চালালে বিদ্যুৎ খরচ তুলনামূলক বেশি হয়।

২. ফ্যানের ক্ষেত্রে ‘অটো’ অথবা ‘লো’ মোড ব্যবহার করা ভালো। সব সময় ‘টার্বো’ মোড চালিয়ে রাখার প্রয়োজন নেই। ঘর দ্রুত ঠান্ডা করার জন্য শুরুতে ১০-৫ মিনিট ‘টার্বো’ ব্যবহার করা যেতে পারে। এরপর এটি বন্ধ করে দিলে বিদ্যুৎ সাশ্রয় হয়।

৩. রাতের সময় ‘স্লিপ’ মোড চালু রাখলে এসির তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকে। এতে আরাম বজায় থাকে এবং বিদ্যুৎ খরচও কমে।

আরও পড়ুন <<>> সোনার গয়না পরিষ্কারের ঘরোয়া উপায়

৪. এছাড়া এসি চালানোর সময় দরজা-জানালা বন্ধ রাখা এবং পর্দা টেনে দেয়া উচিত। এতে বাইরের গরম বাতাস ঘরে প্রবেশ করতে পারে না। তাই এসির ওপর অতিরিক্ত চাপ পড়ে না।

৫. নিয়মিত এসির ফিল্টার পরিষ্কার করাও জরুরি। প্রতি ১৫-৩০ দিন পরপর ফিল্টার পরিষ্কার করলে এসি ভালোভাবে কাজ করে এবং বিদ্যুৎ খরচ কম হয়। পাশাপাশি ঘরে সিলিং ফ্যান থাকলে এসির সঙ্গে চালানো যেতে পারে। এতে ঠান্ডা বাতাস দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে এবং এসির ওপর চাপ কমে।

সবচেয়ে সাশ্রয়ী সেটিং:

* মোড: কুল
* তাপমাত্রা: ২৬ ডিগ্রি সেলসিয়াস
* ফ্যান: অটো
* স্লিপ: রাতে চালু
* টার্বো: শুধু শুরুতে ১০-১৫ মিনিট

ইনভার্টার এসির ক্ষেত্রে ২৬-২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চালালে সাধারণত সবচেয়ে কম বিদ্যুৎ খরচ হয়।

আপন দেশ/এসএস

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়