Apan Desh | আপন দেশ

জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:১৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

জিপিএইচ ইস্পাতের লভ্যাংশ ঘোষণা

জিপিএইচ ইস্পাতের লোগো

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০৭ পয়সা।

আরও পড়ুন<<>>সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাষ্ট্রিজ

গত ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫১ টাকা ৮১ পয়সা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৫ অক্টোবর ও লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট ১ অক্টোবর অনুষ্ঠিত হবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়