Apan Desh | আপন দেশ

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাষ্ট্রিজ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০৯, ১২ সেপ্টেম্বর ২০২৬

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাষ্ট্রিজ

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে শার্প ইন্ডাষ্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.২৮ শতাংশ।

আরও পড়ুন<<>>রানার অটোমোবাইলস-পূবালী ব্যাংক বন্ডের লেনদেন বন্ধ রোববার

তালিকার দ্বিতীয় স্থানে থাকা এনভয় টেক্সটাইলের ২৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের ১৬ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ ছাড়া ডিএসইর সাপ্তাহিক লেনদেনের শীর্ষ তালিকায় রয়েছে- সায়হাম টেক্সটাইল মিলস, সায়হাম কটন মিলস, প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো ফার্মা, আইপিডিসি ফাইন্যান্স, সাউথইস্ট ব্যাংক এবং নিটল ইন্সুরেন্স।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়