রানার অটোমোবাইলস ও পূবালী ব্যাংকের লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি এবং পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের রেকর্ড ডেটের কারণে রোববার (১৩ সেপ্টেম্বর) লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রানার অটোমোবাইলস পিএলসির রেকর্ড ডেট ১৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। এ কারণে ওই দিন কোম্পানিটির শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
আরও পড়ুন<<>>দুই ঘণ্টায় ২৪৫ কোটি টাকা লেনদেন
অন্যদিকে, পূবালী ব্যাংক পারপেচুয়াল বন্ডের রেকর্ড ডেটও ১৩ সেপ্টেম্বর ২০২৬ নির্ধারণ করা হয়েছে। ফলে ওই দিন বন্ডটির লেনদেন বন্ধ থাকবে।
একই বন্ডের কুপন হার নির্ধারণে আগামী ১৫ সেপ্টেম্বর ট্রাস্টির সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































