Apan Desh | আপন দেশ

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:০৫, ৩ সেপ্টেম্বর ২০২৬

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থান

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ২২০ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২২ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৮২ পয়েন্টে।

অন্যদিকে, শরিয়াহভিত্তিক ডিএসইএস সূচক ৬ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৪১ দশমিক ৯১ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচকটি বেড়েছে শূন্য দশমিক ৬০ শতাংশ।

আরও পড়ুন<<>>হামিদ ফ্যাব্রিকসের ক্রেডিট রেটিং সম্পন্ন

একই সময়ে ডিএস-৩০ সূচকও ১১ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৭ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করছে। এ সূচকে বেড়েছে শূন্য দশমিক ৫৫ শতাংশ।

এ সময় ডিএসইতে মোট ৭৮ হাজার ২৬১টি লেনদেন হয়েছে। হাতবদল হয়েছে ৯ কোটি ২৯ লাখ ৯৪ হাজার ৫৭৩টি শেয়ার ও ইউনিট। এর মাধ্যমে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৩১২ কোটি ৩ লাখ ১৪ হাজার টাকা।

বাজারে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৪টির শেয়ারদর বেড়েছে। বিপরীতে ৯৭টির কমেছে, আর ৭৪টির দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়