হামিদ ফ্যাব্রিকস পিএলসির লোগো
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফ্যাব্রিকস পিএলসির ক্রেডিট রেটিং ঘোষণা করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) কোম্পানিটিকে দীর্ঘমেয়াদে ‘BBB3(Lr)’ সারভেইল্যান্স এনটিটি রেটিং প্রদান করেছে। এ রেটিংয়ের সঙ্গে কোম্পানিটির দৃষ্টিভঙ্গি স্থিতিশীল রাখা হয়েছে।
আরও পড়ুন<<>>সূচকের উত্থানে লেনদেন ৭৩১ কোটি টাকা
কোম্পানিটির ৩০ জুন ২০২৫, ৩০ জুন ২০২৪ ও ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ধারণ করা হয়েছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































