Apan Desh | আপন দেশ

ডিএসইতে সূচকের পতনে লেনদেন 

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৩৫, ২০ জুলাই ২০২৬

ডিএসইতে সূচকের পতনে লেনদেন 

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। সোমবার (২০ জুলাই) লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টা বা বেলা ১১টা ৩২ মিনিট পর্যন্ত প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৪১ কমে ৫ হাজার ৮৩৯ পয়েন্টে অবস্থান করছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

একই সময়ে শরিয়াহভিত্তিক সূচক ডিএসইএস ৪ দশমিক ৩৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৩ পয়েন্টে। এছাড়া ডিএস-৩০ সূচক ১০দশমিক ০২ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ২ হাজার ২০০ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৬৯ কোটি ৯৬ লাখ ১২ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে ১২৯টির শেয়ারদর বেড়েছে, ১৮৬টির কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement