Apan Desh | আপন দেশ

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১২:১৪, ১৯ জুলাই ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে

ফাইল ছবি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন চলছে। রোববার (১৯ জুলাই) প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৪০০ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘন্টায় অর্থাৎ সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩ দশমিক ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯০৩ পয়েন্টে।

আরও পড়ুন<<>>ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ এবং ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৭৮ পয়েন্ট কমে ২ হাজার ২২২ পয়েন্টে অবস্থান করেছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪০০ কোটি ৪৩ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এ সময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১২৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ টি কোম্পানির শেয়ারদর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়