Apan Desh | আপন দেশ

ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:৪৩, ১৯ জুলাই ২০২৬

ইউনাইটেড ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

ফাইল ছবি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইউনাইটেড ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ বীমা কোম্পানি ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) ও প্রথমার্ধের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

সম্প্রতি অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন<<>>ডিএসইর বাজার মূলধন বাড়লো ৭ হাজার ৪৯ কোটি টাকা

সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৭৫ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ২১ পয়সা।

চলতি হিসাববছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৯ পয়সা। আগের হিসাববছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১ টাকা ৬৬ পয়সা।

চলতি বছরের ৩০ জুন, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৬ পয়সা।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়