দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রথম দুই ঘণ্টায় ২৪২ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬৩ পয়েন্টে।
আরও পড়ুন<<>>পর্ষদ সভার তারিখ জানালো কনফিডেন্স সিমেন্ট
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ৫ দশমিক ২১ পয়েন্ট কমে যথাক্রমে ১০৩৭ ও ১৯৮৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৪২ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৮০ কোম্পানির শেয়ারদর।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।






























