Apan Desh | আপন দেশ

ডিএসইতে ১ ঘণ্টায় কমেছে ৬০ পয়েন্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ১৯ মে ২০২৪

আপডেট: ১১:২৬, ১৯ মে ২০২৪

ডিএসইতে ১ ঘণ্টায় কমেছে ৬০ পয়েন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ মে)। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৫৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৫৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, দর কমেছে ২৯৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১৬১ কোটি ৪৮লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৯১১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২টির, দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭টির। আলোচিত সময়ে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১ কোটি ৪৬ লাখ টাকা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা হত্যাকাণ্ডসহ সকল গণগত্যার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী রাজধানীর ফোম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মাদক পাচার রোধে বাংলাদেশ-পাকিস্তানের সমঝোতা হাম উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থবিরোধী হলে পরিবর্তনের সুযোগ আছে: বাণিজ্যমন্ত্রী হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর রাজধানীর সব ভবনে সোলার প্যানেল বসছে: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ মানবপাচারের অভিযোগে বাংলাদেশি ট্রাভেলসের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা পানছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধ অবসানে মার্কিন প্রস্তাব বিবেচনা করছে ইরান