Apan Desh | আপন দেশ

শেয়ার দর কমেছে ২৬১ কোম্পানির 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৫৬, ২ এপ্রিল ২০২৪

শেয়ার দর কমেছে ২৬১ কোম্পানির 

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২ এপ্রিল)। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সকাল সাড়ে ১০ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২টির, দর কমেছে ২৬১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টির। এ সময় টাকার অঙ্কে লেনদেন হয়েছে ১৩৩ কোটি ৩১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৮০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯টির, দর কমেছে ৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির। আলোচিত সময়ে টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৯৭ লাখ টাকা।

আপন দেশ/এসএমএ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়