Apan Desh | আপন দেশ

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫৯, ২২ অক্টোবর ২০২৬

সোনারগাঁয়ে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ছবি: আপন দেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে জহির ফকির (৪০) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জহির ফকির আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের আব্দুর রহমানের ছেলে। তিনি কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্বে ছিলেন।

সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারিক বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, জহির রহমানের বাড়ি আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়নে হলেও তিনি দীর্ঘ ১২ বছর ধরে পরিবার নিয়ে মুন্সিগঞ্জ সদর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। চর কিশোরগঞ্জ এলাকায় তার একটি ফার্মেসি রয়েছে।

আরও পড়ুন <> বিএনপির কোন্দল, সাত মাসে ২৯ প্রাণহানি 

ওসি বলেন, প্রতিদিনের মতো বুধবার রাতেও ফার্মেসি বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে কুপিয়ে জখম করে সড়কে ফেলে রেখে যায়। 

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের পরিচয় ও হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। তবে পুলিশ তদন্ত করছে।

তিনি বলেন, এ ব্যাপারে পরিবারে পক্ষ থেকে এখনও কোনো অভিযোগ দেয়া হয়নি।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়