Apan Desh | আপন দেশ

মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের আশায় বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৩:৫৫, ১২ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের আশায় বাংলাদেশ

ছবি: বাংলাদেশ হকি ফেডারেশন

জয় দিয়ে অনূর্ধ্ব- ২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি মিশন শেষ করলো বাংলাদেশ। শনিবার (১২ সেপ্টেম্বর) চীনের মকিতে মালয়েশিয়াকে হারিয়ে পঞ্চম স্থান অর্জন করেছে লাল সবুজের মেয়েরা। এ জয়ে অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। 

এশিয়া কাপ থেকে চারটি দল অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। যদি ভারত স্বাগতিক হয় তাহলে পঞ্চম হয়েও বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে। এমন আশাই করছেন কোচ জাহিদ হোসেন রাজু। তিনি বলেন, এশিয়ান হকি ফেডারেশনের কর্মকর্তা ও অন্য দলের অনেকেই বলছে আমাদের বিশ্বকাপ খেলার সম্ভাবনা রয়েছে পঞ্চম হলে। কিছু দিনের মধ্যে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব।

বাংলাদেশ নারী হকি দল প্রথমবারের মতো এশিয়ান গেমসে খেলবে। জুনিয়র দলের এমন সাফল্যে বিকেএসপি হকির এ প্রধান কোচ বলেন, আমরা চ্যালেঞ্জার গ্রুপে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছি। প্রতিদ্বন্দ্বিতা করেছি এলিট গ্রুপের জাপানের সঙ্গে। মেয়েরা আরও প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে জাপানের সঙ্গে ভালো ফলাফল করতে পারত। গতকাল (শুক্রবার) তাদের কাছে হারের পর আজ মালয়েশিয়ার বিপক্ষে দুর্দান্ত খেলেছে।

আরও পড়ুন<<>>গায়ানাকে জিতিয়ে ম্যাচসেরা মিরাজ

অনূর্ধ্ব-২০ নারীদের জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে জয় দিয়ে নিজেদের মিশন শেষ করল বাংলাদেশ। আসরের শেষ ম্যাচে শক্তিশালী মালয়েশিয়াকে ২-১ গোলে হারিয়ে পঞ্চম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। 

চীনের হুলুনবুয়ির সিটিতে অনুষ্ঠিত পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে শুরু থেকেই দুর্দান্ত হকি খেলে বাংলাদেশ দল। ম্যাচের প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি।

তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে দারুণ এক গোলে বাংলাদেশকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা সাফা রিমণ। এরপর চতুর্থ কোয়ার্টারে চমৎকার এক ফিল্ড গোল করে ব্যবধান ২-০ করেন কনা। শেষ দিকে এক গোল শোধ দিয়ে স্কোরলাইন ১-২ করে মালয়েশিয়া।

মালয়েশিয়ার শক্তিশালী রক্ষণভাগ ভেঙে নারীদের এ জয় বেশ প্রশংসার দাবিদার। পুরো টুর্নামেন্টে লড়াকু পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। এদিন বিকেলে পুরুষ দল সপ্তম স্থানের জন্য লড়বে। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়