ফাইল ছবি
২০১৮ সালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্মৃতি সংযুক্ত আরব আমিরাতে ফিরিয়ে আনতে চায় বাংলাদেশের মেয়েরা। সেবার এশিয়া কাপে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল টাইগ্রেসরা। ২০২৪ সালের এশিয়া কাপেও সেমিফাইনালে ভারতের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। সেবার ১০ উইকেটের হারে থেমেছিল ফাইনালে ওঠার স্বপ্ন।
আরেকটি সেমিফাইনাল, আবারও সামনে ভারত। একই টুর্নামেন্ট, একই প্রতিপক্ষ, একই মঞ্চ! গল্পটাও যেন বারবার একই। নারী এশিয়া কাপে গ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হার, এরপর রানার্সআপ হয়ে সেমিফাইনালে ভারতের সামনে বাংলাদেশ। গতবারও ঠিক এমনই হয়েছিল। পার্থক্য শুধু একটাই, এবার সে পুরোনো গল্পের শেষটা বদলে দিতে চায় বাংলাদেশের মেয়েরা।
সে লক্ষ্য সামনে রেখেই বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নারী এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। হাইভোল্টেজ ম্যাচটিকে কঠিন বাধা না ভেবে বরংবিশ্বসেরাদের মুখোমুখি হওয়ার সুযোগ হিসেবে ‘উপভোগ’ করতে চান অভিজ্ঞ ব্যাটার শারমিন আক্তার সুপ্তা।
টুর্নামেন্ট শুরুর আগে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির পরিকল্পনা ছিল শেষ চারে ভারতকে এড়িয়ে সহজ পথে ফাইনালে ওঠা। তবেগ্রুপ পর্বে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সে সমীকরণ বদলে যায় এবং ফাইনালের টিকিট কাটতে এখন টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালীদলটির বিপক্ষেই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
আরও পড়ুন<<>>টেলিভিশনে আজকের যত খেলা
চলতি টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে বাংলাদেশ নিশ্চিতভাবেই ব্যাকফুটে থেকে শুরু করবে। তবে এ বাস্তবতাকেহাসিমুখে গ্রহণ করে ইতিবাচক মনোভাব ধরে রাখার বার্তা দিয়েছেন সুপ্তা। সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানান, শিরোপা জিততে হলেসেরা দলগুলোকেই হারাতে হয়, তাই ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে খেলাটা ভয়ের নয়, বরং নিজেদের প্রমাণের একটা সুযোগ।
অবশ্য সেমিফাইনালের মহা-পরীক্ষায় জিততে হলে দলের ব্যাটিং বিভাগকে ঘুরে দাড়াতে হবে। টুর্নামেন্টে টাইগ্রেস বোলাররা দারুণকরলেও ব্যাটারদের গ্রাফ ছিল নিম্নমুখী। ইন্দোনেশিয়ার বিপক্ষে ১২৯ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৪ করার পর শেষ ম্যাচে আরবআমিরাতের সঙ্গে মোটে ১০৩ রান তুলতে পারে দল।
সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া ম্যাচে একাদশে ফিরেই ৩১ বলে মহাগুরুত্বপূর্ণ ৩৭ রানেরইনিংস খেলেন সুপ্তা। নাহিদা আক্তারকে সঙ্গে নিয়ে গড়া ৪২ রানের জুটির ওপর ভর করেই লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ।
ওই কঠিন পরিস্থিতি সামাল দেয়ার স্বস্তি আর দুবাইয়ের তীব্র গরম উপেক্ষা করে স্টেডিয়ামে আসা প্রবাসী দর্শকদের অকুণ্ঠ সমর্থনকেশক্তি বানিয়েই ভারতের বিপক্ষে সেরাটা দেয়ার লক্ষ্য লাল-সবুজ প্রতিনিধিদের।
বাংলাদেশের জন্য অনুপ্রেরণার জায়গা আছে। ২০১৮ সালের সে এশিয়া কাপেই ভারতকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। ভারতের বিপক্ষে বাংলাদেশের তিন টি-টোয়েন্টি জয়ও এসেছে ওই সময়ের মধ্যে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































