ছবি: সংগৃহীত
টানা পাঁচ ম্যাচ ধরে জয় পাচ্ছে না গ্রহের সেরা ফুটবলার লিওনেল মেসির দল ইন্টার মায়ামি। সব শেষ মেজর লিগ সকারে (এমএলএস) টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে দলটি।
রোববার (২৩ আগস্ট) ম্যাচের প্রথমার্ধে দুই দলই আক্রমণে চড়া হলেও গোলের দেখা পায়নি কেউই। দ্বিতীয়ার্ধে অবশ্য বদলে যায় দৃশ্যপট। ম্যাচের ৫৮ মিনিটে বাঁ পায়ের দারুণ শটে টরন্টোকে এগিয়ে দেন জশ সার্জেন্ট।
মিনিট কয়েক পর ব্যবধান দ্বিগুণ করেন ডেরিক এতিয়েন জুনিয়র। দুই গোল হজমের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও বারবার টরন্টোর রক্ষণে আটকে যায় মায়ামি।
আরও পড়ুন <<>> অস্ট্রেলিয়ার সঙ্গে ইনিংস ব্যবধানে হেরেও সিরিজ ড্র বাংলাদেশের
তবে ম্যাচের শেষ দিকে আশার আলো দেখান লিওনেল মেসি। রদ্রিগো ডি পলের নিখুঁত থ্রু বল ধরে বাঁ পায়ের শটে টরন্টোর বল জালে পাঠান আর্জেন্টাইন তারকা।
এরপর সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর গোল পায়নি মায়ামি। এ হারে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকলো তারা, যার চারটিতেই হারের স্বাদ পেয়েছে মেসির দল।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































