Apan Desh | আপন দেশ

আর্সেনাল গুঞ্জনের মাঝেই রিয়ালের অনুশীলনে ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৩৭, ৪ আগস্ট ২০২৬

আর্সেনাল গুঞ্জনের মাঝেই রিয়ালের অনুশীলনে ভিনিসিয়ুস

ছবি : সংগৃহীত

ইংলিশ ক্লাব আর্সেনালে পাড়ি জমানোর জোর গুঞ্জনের মধ্যেই রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়র। 

বিশ্বকাপ শেষ করে ছুটি কাটিয়ে সোমবার (০৪ আগস্ট) তিনি মাদ্রিদে পৌঁছান।

ক্লাবের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডে সতীর্থদের সঙ্গে অনুশীলনে নামার আগে প্রয়োজনীয় মেডিকেল চিকিৎসাও সম্পন্ন করেছেন এ ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।

ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। 

ক্রীড়া মাধ্যম ‘ইএসপিএন’-এর প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যদি নতুন চুক্তিতে সই না করেন, তবে চলতি দলবদল মৌসুমেই তাকে ছেড়ে দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। তবে ক্লাব কর্তৃপক্ষ এবং ফুটবলারের এজেন্টের মধ্যে চুক্তি নবায়ন নিয়ে বৈঠকের কোনো দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।

সোমবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিনিসিউস ও ব্রাহিম দিয়াসের ফেরার খবর নিশ্চিত করেছে লস ব্লাঙ্কোসরা। 

ক্লাবের পক্ষ থেকে বলা হয়, বিশ্বকাপে অংশ নেওয়ার পর ভিনি জুনিয়র ও ব্রাহিম দিয়াস রিয়াল মাদ্রিদে পুনরায় যোগ দিয়েছেন। সকালে ব্লুয়া সানিতাস ভালদেবেবাস হাসপাতালে শারীরিক পরীক্ষা শেষে নতুন কোচ হোসে মরিনহোর অধীনে নিজেদের প্রথম অনুশীলন সেশনে অংশ নেন এ দুই ফুটবলার।

এদিকে ভিনিসিউস যদি বার্নাব্যু ছাড়ার সিদ্ধান্ত নেন, তবে তাকে চড়া দামে দলে ভিড়াতে দৌড়ে বেশ এগিয়ে রয়েছে গানাররা।

যদিও সংবাদ সম্মেলনে এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়